-
বাংলা ভাষা এবং অনুবাদ
ভাষা হিসেবে বাংলা বেশ দুর্বল। প্রেম, আদিখ্যেতা কিংবা আবেগের ভাষা হিসেবে বাংলা চমৎকার, কিন্তু দু’ এক শব্দে গভীর অর্থ তুলে ধরার ক্ষেত্রে এ ভাষা তেমন উপযুক্ত না। তার ওপর বাংলায় দখল তেমন ভালো না হওয়ায় প্রায়ই যুতসই শব্দের খোঁজে হাতড়ে বেড়াতে হয়। শাব্দিক বা আক্ষরিক অনুবাদ করে চালিয়ে দেয়া তো যায়-ই, কিন্তু তাতে তৃপ্তি পাওয়া…
-
দেশী মিডিয়ার সোশ্যাল এঞ্জিনিয়ারিং এবং ট্র্যান্সজেন্ডারিসম
বিবিসি বাংলার স্পন্সরড পোস্ট। গ্লোবাল মিডিয়ার প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হল সোশ্যাল এঞ্জিনিয়ারিং। সেক্যুলার হিউম্যানিযম আর লিবারেলিযমের পক্ষে প্রপ্যাগ্যান্ডা চালানো। একটি নির্দিষ্ট ‘নৈতিকতা’ ও ‘দৃষ্টিভঙ্গি’তে -পুরো পৃথিবীর মানুষকে – বিশেষ করে তরুণদের দীক্ষিত করা। যা এক সময় মানুষের কাছে অকল্পনীয় ছিল, ছোট ছোট ধারবাহিক পরিবর্তনের মাধ্যমে সেটাকেই একসময় ‘স্বাভাবিক’-কে পরিণত করা। বাংলা ভাষাভাষীদের জন্য বিবিসি,…
-
শরীয়াহসম্মত / দুনিয়াসম্মত
প্রথমে একটা সত্য আমাদের স্বীকার করে নিতে হবে। এমন এক সময়ে আমরা বাস করছি যখন মুসলিমরা পরাজিত ও দুর্বল। আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, নিয়ন্ত্রিত হচ্ছি। ফিরিঙ্গি দখলদার আমাদের কপালে বন্দুক ঠেকিয়ে পিঠে পুঁজিবাদ তুলে দিয়েছে। অস্ত্রের জোরে পশ্চিমা সভ্যতা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে তাদের ধ্যানধারণা, পদ্ধতি ও প্রতিষ্ঠান। স্বেচ্ছায়, স্বাধীনভাবে আমরা এগুলো গ্রহণ করিনি।…
-
সভ্যতা ও অবক্ষয় – বংশগতি
খবরগুলো নিয়মিত বিরতিতে সামনে আসে। পশ্চিমের নানা যৌন বিকৃতির বিচিত্র সব গল্প। সমকামিতা, উভকামিতা, শিশুকামিতা, পশুকামিতা, ট্র্যান্সজেন্ডার আরো কতো কী। আমরা হেসে এড়িয়ে কিংবা ভুলে যাই। অথবা পশ্চিমাদের অসভ্যতা নিয়ে ধরাবাঁধা কিছু কথা বলি। অন্য কিছু খবরও নিয়মিত বিরতিতে চোখে পড়ে। দেশে ক্রমাগত বাড়তে থাকা ডিভোর্স, গর্ভপাত আর লিভ টূগেদার নিয়ে ‘চাঞ্চল্যকর’ বিভিন্ন প্রতিবেদন। মাঝে…
-
তারিক রমাদানের বিরুদ্ধে অভিযোগ ও চিন্তার বদলে ব্যক্তিতে মনোনিবেশ
তারিক রমাদান ও তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। অভিযোগের ধরন এবং তার পক্ষ থেকে আসা আংশিক স্বীকারোক্তির কারনে হয়তো ব্যাপারটা নিয়ে আলোচনা একটু বেশিই হচ্ছে। মোটা দাগে এ ব্যাপার দু’ধরনের আলোচনা দেখেছি। একটি হল ফ্রেঞ্চ তথা পশ্চিমা বিচার বিভাগের দ্বিমুখীতা। অপরাধ প্রমানের আগেই, কোন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়েই আজ প্রায়…
-
সেকশন ৩৭৭ এবং বাংলাদেশে সমকামীতা
ভারতের আদালতের রায়ে যা হয়েছে তা হল আইনিভাবে সমকামকে বৈধতা দেয়া। এটা লিগাইলাইযেইশান। তারপর আসে ব্রড সোশাল এক্সসেপট্যান্স। ব্রিটিশ আমলে, ১৮৬০ সালে সেকশন ৩৭৭ নামে একটি আইন করা হয়েছিল যেটার মূল বক্তব্য ছিল নারীপুরুষের স্বাভাবিক যৌনমিলন ছাড়া বাকি সবধরনের যৌনতা বেআইনি। এই সেকশনের ওয়ার্ডিং বেশ ব্যাপক হলেও মূলত এটি ছিল সমকামিতার ব্যাপারে। ভারতের আদালতের রায়ে…
-
কুরবানীর পশুর চামড়ার দাম
চামড়ার দাম নিয়ে কিছু কথা গত কয়েক বছর ধরে কুরবানীর পশুর চামড়ার দাম ব্যাপকভাবে কমেছে। এ নিয়ে অনেক অভিযোগ, ক্ষোভ। চামড়ার মূল্য কমার এ বিষয়টি মূলত একটি কার্টেল (Cartel) প্রবলেম। বাংলাদেশে সাধারণ এটা পরিচিত “সিন্ডিকেট” নামে । কোন বাজারে এক দল বিক্রেতা মিলে যখন পণ্যের দাম বাড়িয়ে দেয়, সাপ্লাই কমিয়ে দেয়া বা এধরণের কিছুর কাজের…
-
বনী ইস্রাইলের অনুসরণ
বনী ইস্রাইলের ইতিহাস এক মহাকাব্যিক ট্র্যাজিডি। সম্মান থেকে লাঞ্ছনা, নিয়ামত থেকে আযাব, আল্লাহর সবচেয়ে পছন্দের জাতি থেকে তাঁকে ক্রোধের কারণ হবার বিচিত্র এক গল্প। ইহুদিরা বারবার সুযোগ পাবার পরও নিজেদের বদলায়নি। আল্লাহর নাযিলকৃত শারীয়াহ বিকৃতি, বর্তমানকে জায়েজ করা জন্য আল্লাহর কালামের অপব্যাখ্যা, পার্থিব স্বার্থের বিরুদ্ধে গেলে আল্লাহর কিতাবকে পেছনে ছুড়ে ফেলা, কিতাবের কিছু অংশগ্রহন আর…
-
হাউস নিগার
ইসলাম নিয়ে পশ্চিমা আলোচনা সাধারণত দুই ধরণের মানুষ নিয়ন্ত্রণ করে। পশ্চিমা ওরিয়েন্টালিস্ট, অথবা পশ্চিমা আধুনিক শিক্ষায় শিক্ষিত অথবা পশ্চিমা চিন্তায় দীক্ষিত মুসলিম (পশ্চিমা অধিকাংশ আলিমও এই ক্যাটাগরিতে পড়েন) । প্রথম শ্রেণীর ফোকাস থাকে “উন্নত” ও “অগ্রগামী” পশ্চিমা সভ্যতা ও চিন্তার মোকাবেলায় ইসলাম কতোটা পশ্চাৎপদ ও সেকেলে- সেই বিশ্লেষণে । দ্বিতীয় শ্রেণীর ফোকাস হল ইসলাম কতোটা…
-
ব্রিটেনের নিক্বাব বিতর্ক
ব্রিটেনের নিক্বাব বিতর্ক নতুন করে শুরু হবার পর থেকে পরাজিত মানসিকতার অনেক মুসলিম উঠেপরে লেগেছে নিক্বাবকে একটা “কালচারাল প্র্যাকটিস” তথা “সোশ্যাল কন্সট্রাক্ট” প্রমানে। সাদা মনিবকে খুশি করতে এদের অতি ব্যস্ত, অতি উদগ্রীব মনোভাব দেখে কিছুদিন আগে পড়া নিচের কথাটা মনে পড়ে গেল। গত শতাব্দীতে পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হয়ে মুসলিমদের মনোভাব : আমাদের কোন ভূখন্ড ছেড়ে…
